মালদা

পুলিশি হেফাজতে জালনোট পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার আরও এক জালনোট পাচারকারী

বুধবার ৬সেপ্টেম্বর সন্ধ্যাবেলা বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের ফিল্ড জি টিম গোলাপগঞ্জ ষাঁড়দহ এলাকা থেকে ২৪ বছর বয়সী রসিদ সেখকে ৯৬ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার করে। ধৃতের বাড়ি গোলাপগঞ্জের বালিয়াডাঙ্গা এলাকার আনসারি পাড়ায়। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনায় লক্ষণ ঘোষ নামে এক ব্যাক্তির নাম উঠে আসে।এরপর পুলিশ গ্রেফতার করে লক্ষণ ঘোষ নামে ওই ব্যাক্তিকে।

             জানা যায়, ধৃত রসিদ সেখকে আদালতে পেশ করার পর ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে রসিদ পুলিশকে জানায়, কালিয়াচকের সিলামপুর অঞ্চলের লক্ষণ ঘোষ নামে এক ব্যাক্তি তাকে এই জালনোটগুলি দিয়েছিল। সেই সুত্র ধরে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে লক্ষণ ঘোষকে গ্রেফতার করে। ধৃতকে পুলিশ শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করলে তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত।