মালদা

আনন্দ ধারা প্রকল্পের অন্তর্গত ৭৮১ টি স্বনির্ভর গোষ্ঠীকে দলে ১৪ কোটি ১৯ লক্ষ টাকার চেক প্রদান

পশ্চিমবঙ্গ সরকারের আনন্দ ধারা প্রকল্পের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হল চেক প্রদান অনুষ্ঠান। কালিয়াচক নজরুল ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক ১ নং ব্লকের বিডিও কুন্তল বোস, ডিপুটি প্রজেক্ট মডিটর মালদা বিমল কশনে সাহা, কালিয়াচক ১ নং ব্লকের আনন্দ ধারা প্রকল্পের প্রজেক্ট অফিসার বাপ্পাদিত্য সরকার সহ অন্যান্যরা।

        উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের আনন্দ ধারা প্রকল্পের অন্তর্গত কালিয়াচক ১ নং ব্লকে প্রায় ৭৮১ টি স্বনির্ভর দল রয়েছে। এই ৭৮১ টি দলের জন্য রাজ্য সরকার প্রায় ১৪ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে, তারি চেক প্রদান শিবির অনুষ্ঠিত হয় এদিন। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যাঙ্ক মারফৎ এই ঋণ পেয়ে যাতে আগামিতে আরো ভালো করে স্বনির্ভর হয়ে উঠতে পারে, তাই এই প্রয়াস।  


বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/jP3X0EaKI10