উত্তরদিনাজপুর

রায়গঞ্জে স্টেশনে ছাত্রদের উপরে জিআরপি-র মারধোরের অভিযোগে ট্রেন বন্ধের হুমকি ছাত্রদের

ছাত্রদের উপরে জিআরপির মারধোরের অভিযোগে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেশনে। অভিযোগ, রায়গঞ্জ স্টেশনের জিআরপি
বাহিনীর মারে মাথা ফাটে এক পড়ুয়ার। এই ঘটনার প্রতিবাদে স্টেশনের জিআরপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিহারের বারসই থেকে রায়গঞ্জ শহরে সরস্বতী প্রতিমা কিনতে আসা ছাত্র ও যুবকেরা। যদিও রায়গঞ্জ স্টেশন জিআরপি কর্তৃপক্ষ অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে।

        রায়গঞ্জের কুমোরটুলি কাঞ্চনপল্লী থেকে প্রতিবছর শয়ে শয়ে সরস্বতী প্রতিমা বিহার রাজ্যের বারসই, কাচনা ও ধাচনা সহ বিভিন্ন
জায়গায় যায়। এবারেও কয়েকশো ছাত্র ও যুবক সকালের রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেনে এসে সরস্বতী প্রতিমা কিনে নিয়ে বেলা সাড়ে এগারোটার বারসইগামী ট্রেনে প্রতিমাগুলো ট্রেনে ওঠায়। প্যাসেঞ্জার ওই ট্রেনে খুবই ভীর থাকায় সমস্যা তৈরী হয়। 

        মনীষ কুমার ঠাকুর নামে এক শিক্ষক অভিযোগ করে বলেন, জিআরপির এক জাওয়ান তাদের উপর হামলা চালায়। এক ছাত্রের
মাথা ফেটে যায়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পরে রায়গঞ্জ স্টেশন চত্বরে। জিআরপি অফিসে বিক্ষোভ দেখায় বিহার থেকে সরস্বতী প্রতিমা কিনতে আসা ছাত্র ও যুবরা।

        রায়গঞ্জ স্টেশনের জিআরপির অবর পরিদর্শক সবিনয় রায় বলেন, লাঠিচার্জের অভিযোগ সম্পূর্ন মিথ্যা। আমরা এই ঘটনাই জানিনা।
বিহারের ছেলেরা নিজেরাই নিজেদের মধ্যে গণ্ডগোল করেছে। ঘটনার তদন্ত করা হবে বলে জানান তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/LNiS7KRy744