বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সাউথ মালদা কলেজের অধ্যক্ষের হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হল ছাত্র পরিষদের পক্ষ থেকে। বুধবার মিছিল করে ছাত্র পরিষদের সদস্যরা কলেজে এসে জড়ো হয়। এরপর অধ্যক্ষের হাতে চার দফা দাবি নিয়ে ডেপুটেশন তুলে দেওয়া হয়।
২০১৭ বর্ষের ফলাফল দ্রুত প্রকাশ, ছাত্রছাত্রীদের আই-কার্ড প্রদান, কলেজের পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক দাবিতে আন্দোলন আজ সাউথ মালদা কলেজের ছাত্র পরিষদ সংগঠন। এই মর্মে এদিন ছাত্রছাত্রীরা প্রথমে মিছিল করে। পরে কলেজ চত্বরে এসে এই মিছিল শেষ হয়। জানা যায় এরপর কলেজ অধ্যক্ষ আরসাত আলির হাতে ডেপুটেশনটি ছাত্র পরিষদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় এবং সভা করা হয়।