মালদা

বাংলাদেশে পাচার হওয়ার আগেই উদ্ধার গবাদি পশু, গ্রেফতার তিন পাচারকারী

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পিটিএস মোড় এলাকায়। বিভিন্ন পণ্যবাহী গাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে গোরু ভর্তি একটি লড়ি আটক করে পুলিশ। গাড়ি থেকে আটক করে চালক সহ তিন জন পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই গোরু বোঝায় লড়িটি মালদার মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জঙ্গিপুর ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গোরুগুলি বাংলাদেশে পাচার করত। লড়িটি থেকে উদ্ধার হয়েছে মোট ২৪ টি গোরু। যেগুলির বাজার মূল্য আনুমানিক প্রায় ছয় লক্ষ টাকা। পুলিশ গ্রেফতার করেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা সারিকুল সেখ(২০), মালদার মোথাবাড়ির বাসিন্দা মহম্মদ বরকত(৪৫) ও এস্তাক আহমেদ(২২) কে। মঙ্গলবার ধৃত তিন জনকে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ।