সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে করা হল স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্ম বার্ষিকী পালন। এদিন
কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন সি টি উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় বিবেক চেতনা উৎসব। অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন বিদ্যালয়
থেকে আসা ছাত্র ছাত্রীদের নিয়ে এক বর্নাট্য শোভাযাত্রা করা হয়। যা গোটা শহর পরিক্রমা করে। এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি
পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সহ আরো অনেকে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/cmFP13zl1oo
উত্তরদিনাজপুর