মালদা

মালদা জেলার বন্যা পরিস্থিতির অবনতি।বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখলেন প্রাক্তন মন্ত্রী

যত দিন যাচ্ছে মালদা জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ফুলহার নদীর জল কিছুটা কমলেও বাড়ছে গঙ্গা মহানন্দা পূর্ণভবা ও টাঙন নদীর জল। মহানন্দার জলে নতুন করে প্লাবিত হয়েছে ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে পূর্ণভবা ও টাঙন নদীর জলে প্লাবিত গাজোল হব্বিপুর ও বামনগোলার একাধিক এলাকা। এদিন মালদা শহরের সদরঘাট এলাকায় বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। অন্যদিকে ইংরেজবাজার ও পুরাতন মালদা এলাকায় বন্যা দূর্গতদের মধ্যে ত্রান বিলি করেন জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ। 

 

            জেলা জুড়ে ত্রান নিয়ে উঠেছে দলবাজির অভিযোগ। ত্রান বিলিকে কেন্দ্র করে বন্যা দূর্গতরা এদিন জেলার বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায়। মালদা জেলার পাঁচটি নদী বয়ছে বিপদ সীমার উপরে। জেলার সাতটি ব্লকের প্রায় ১০লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলায় ১৮১টি ত্রান শিবির খোলা হয়েছে। উদ্ধার করা সম্ভব হয়েছে ৮৯হাজার মানুষকে। জানা গিয়েছে, মহানন্দার জলের মাত্রা বাড়ছে যা বর্তমানে ২৩.০৮, ফুলাহারের জলের মাত্রা কমছে যা এখন ২৭.৫৩, গঙ্গার জলের মাত্রা এখন বাড়ছেও না আবার কমছেও নাতা বর্তমানে স্থির।