মালদা

পুরাতন মালদার বালা সাহাপুরে বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ মুকুলের

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রচার করতে বুধবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদা জেলায় আসেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি সন্ধ্যে নাগাদ পুরাতন মালদা ব্লকের বালা সাহাপুর বিজেপি কার্যালয়ে এসে হাজির হন। সেখানে ৩০ নং আসনে বিজেপি প্রার্থী উজ্জ্বল চৌধুরী সহ দলের কার্যকর্তাদের সঙ্গে দেখা করেন ও তাদের মনবল বাড়ান।

সবশেষে বিজেপি নেতা মুকুল রায় জানান, মালদা জেলার জেলা পরিষদের সভাধিপতি পদের জন্য উজ্জ্বল চৌধুরী সবচেয়ে উপযুক্ত। সেই সঙ্গে তিনি আরও বলেন, এই প্রার্থীকে তিনি আগে থেকে জানেন, উনি খুব মানব দরদি। যার কারনে তাকে প্রার্থী করেছে দল।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/dTJ6jdlwa5s