সাড়া বিশ্বের সাথে মালদা জেলাতেও পালিত হলো বড়দিন উৎসব। সকাল থেকে খ্রীষ্ট ধর্মের মানুষরা ভীর জমান বিভিন্ন চার্চে। মালদা শহরের রথবাড়ি এলাকায় ক্যাথলিক চার্চেও এদিন সকাল থেকে হাজারো খ্রীষ্ট ধর্মীয় মানুষ ভিড় জমান প্রার্থনার জন্য। সারাদিন ধরে চার্চ প্রাঙ্গনে চলে বিভিন্ন অনুষ্ঠান। প্রার্থনা করতে এবং অনুষ্ঠান দেখতে সমাগম হয় বহু মানুষের। সেখানে যিশু খ্রীষ্টের জন্ম উৎসব সাজানো হয় বিভিন্ন মডেল দিয়ে।
অন্যদিকে, ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে বড়োদিন ও বর্ষবরণ কার্ণিভালের আয়োজন করা হয়। মালদা শহরের পোষ্ট অফিস মোর এবং আইটিআই মোরে সাজানো হয়েছে সান্তাক্লজ ও আলোকবাতি দিয়ে। এছাড়াও রাজমহল রোডও সাজিয়ে তোলা হয়েছে তোরণ ও আলোকবাতি
দিয়ে পৌরসভার উদ্যোগে। ২৫ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। তবে ২৪ তারিখ রাত থেকেই হাজারো মানুষ ভিড় জমান পোষ্ট অফিস মোরে। যুবক যুবতীরা নিজেদের মোবাইলে সেলফি তোলেন আলোর রোশনাই। প্রথমবার জেলায় কার্ণিভালের আয়োজনে খুশি শহরবাসী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/uqQXnTFOQMo
মালদা