উত্তরদিনাজপুর

মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে উতপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক

মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে ফের উতপ্ত উত্তর দিনাজপুর জেলা। এবার ঘটনাস্থল রায়গঞ্জ নয় জেলার অন্য প্রান্ত চোপড়া ব্লক বিডিও অফিস চত্বর। বিরোধীদের অভিযোগ, শাসকদল তৃনমূল কংগ্রেস মনোনয়নপত্র তুলতে দিচ্ছেনা। বিডিও অফিসের বাইরেই তাদের মারধর করে তাড়িয়ে দিচ্ছে। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

        মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া নিয়ে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকেই বিরোধীদের মনোনয়নপত্র তুলতে না দেওয়ার পাশাপাশি প্রার্থী ও কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠছে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রায়গঞ্জে বোমা গুলি নিয়ে দুস্কৃতীদের তান্ডবের ঘটনায় তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিরোধীরা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে মনোনয়নপত্র তুলতে গিয়ে শাসকদলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তোলে কংগ্রেস ও বিজেপি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। এনিয়ে চোপড়া ব্লকে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। কিন্তু দুঃখের বিষয় এই সমস্ত দুষ্কৃতীদের ধরা তো দুরের কথা, কোন এক অঞ্জাত কারণে ছুতেও ভয় পাচ্ছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। যার ফলে পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে বেড়ে চলেছে রাজনৈতিক মদত প্রাপ্ত দুষ্কৃতীদের তান্ডব।

        এদিনের এই ঘটনায় নমিনেশন তোলা ও জমা করতে আসা বিজেপি নেতাদের অভিযোগ, চোপড়া ব্লকে তৃনমূলের যত গুন্ডা বাহিনি আছে তারা বিডিও দপ্তরে ঢুকে গেছে। সেখানে ঢুকে বিজেপির ক্যান্ডিডেট দের সরাসরি ধমকি দিচ্ছে। শুধু তাই নয় এক খুনের ঘটনায় অভিযুক্ত তথা তৃণমূলের এক নেতা তাদের কর্মীদের গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এমনকি তৃণমূল নেতা গোপাল ভৌমিক ১৪৪ ধারাকে অমান্য করে বিডিও অফিসের ভেতরে বসে রয়েছে যদিও আই সি বলছে নেই। আর এই অভিযোগ তুলে এদিন বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন। যদিও পুলিশ তা উঠিয়ে দেয় বলে জানা যায়। ঘটনা এখানেই থেমে থাকেনি, নমিনেশন তুলতে ও জমা করতে আসা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশের সামনেই তাদের নমিনেশন করতে বাধা দেয় তৃণমূলের গুন্ডা বাহিনি। যদিও বিজেপি প্রার্থীরা নমিনেশন জমা করলেও তাদের তিনজন প্রার্থীদের কোন খবর পাওয়া যাচ্ছেনা বলেও দাবী করেন তারা।

        তবে শুধু বিজেপি নয়, তৃণমূলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হলেন নমিনেশন জমা দিতে আসা এক মহিলা কংগ্রেস কর্মী, এদিন তিনি ক্যামেরার সামনে অভিযোগ করে বলেন, নমিনেশন ফাইল করতে এসেছিলেন, কিন্তু ফটো নেই বলে তৃণমুলের বেশ কয়েকজন তাকে বেধড়ক মারধর করে।

        যদিও বিরোধী দলের সমস্ত অভিযোগ অস্বীকার করে এক তৃণমূল নেতা দাবী করেন, এদিনের ঘটনায় তাদের কেউ জড়িত নয়, উলটে তৃণমূলের নেতা কর্মীরা নমিনেশন জমা দিতে আসলে বিজেপি তাদের পথ আটকায় ও কর্মীদের উপর হামলা চালায় বলে দাবী করেন তিনি। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিজেপি নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে তাদের উপর হামলা চালায়, ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ বলে দাবী করেন তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/obThWfGqMU4