মালদা

গৌড়বঙ্গের আঞ্চলিক পর্যালোচনা সভায় যোগ দিতে এসে মালদা সহ দুই দিনাজপুরের মৎস্য আধিকারিকদের মাছ চাষ নিয়ে বার্তা মৎস্য মন্ত্রীর

বিভিন্ন জেলার জলাশয় গুলিকে সঠিক ভাবে ব্যাবহার করে মাছের ঘাটতি পুরনের নির্দেশ দিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে গৌড়বঙ্গের আঞ্চলিক পর্যালোচনা সভায় যোগ দিতে এসে মালদা সহ দুই দিনাজপুরের মৎস্য আধিকারিকদের এমনই নির্দেশ দিলেন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

    উল্লেখ্য, এদিন মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে গৌড়বঙ্গের আঞ্চলিক পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, মালদার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাপতি সরলা মুরমু, পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মৎস্য আধিকারিকরা। সভা থেকে রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই তিন জেলার জলাশয় গুলিকে সঠিক ভাবে ব্যবহার করার নির্দেশ দেন। তিনি জানান, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে যত গুলি জলাশয় রয়েছে, সেগুলি সঠিক ভাবে ব্যবহার করা হয় না। সুতরাং এই জলাশয় গুলি সঠিক ভাবে ব্যবহার করে কিভাবে মাছের উৎপাদন বাড়ানো যায় সেই দিকে লক্ষ রাখতে হবে বলে জানান তিনি।