মালদা

পয়সা না দিয়ে পেট পুরে খাবার খাওয়ায় গাড়ির চালককে মারধরের অভিযোগ

দিন কয়েক আগে ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের এক রাজ্য তামিলনাডু থেকে ভুট্টা বোঝায় করে আসামের উদ্দেশ্যে বেড়েছিলেন এক লরি চালক এস. মানি সিং। সেই মতো গাড়ি চালিয়ে এসে হাজির হন গাজোলের কদুবাড়ি এলাকায়। কিন্তু এরই মধ্যে তার সঙ্গে থাকা সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায় বলে জানা যায়। কিন্তু পয়সা শেষ হলে তো আর পেট থেমে থাকে না। তার নির্ধারিত সময়ে খিদে পাবেই। যার কারনে আর খিদেকে থামতে না পেরে গাড়ি লাগিয়ে ঢুকে পড়েন স্থানীয় এক হোটেলে। সেখানে তিনি ভর পেট খাবার খান। কিন্তু সমস্যা দেখা দেয় হোটেল কর্মী টাকা চাওয়ায়। যদিও ট্রাক চালক এস. মানি সিং তার কাছে টাকা নেই বলে দাবী করেন। সেই সঙ্গে তিনি ফেরার পথে এই টাকা মিটিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু এই অসহায় ট্রাক চালকের কোন কথা শোনেননি হোটেল মালিক বলে অভিযোগ। তাকে ব্যাপক হারে মারধর করা হয়। এমনকি গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়ারও অভিযোগ ওঠে হোটেল মালিকের বিরুদ্ধে। এদিকে গুরুতর আহত ওই চালককে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকার টোটো চালকরা তাকে উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে ভর্তি করা হয়।

        এই ঘটনায় ওই আহত হাসপাতালের বেডে শুয়ে চোখের জল ফেলতে ফেলতে ওই লরি চালক এস মানি সিং, জানায়, তার কাছে পয়সা ছিল না, কিন্তু খিদে পাওয়ায় সে হোটেলে  খাওয়া দাওয়া করে। কিন্তু বিল ফেরার পথে দিবে জানালেও হোটেল মালিক তার কোন কথা শোনেনি। ব্যাপক হারে মারধর করে তাকে। 

        মানুষ যত আধুনিক হচ্ছে ততই মনের দিক থেকে হয়ে উঠছে নির্দয়। জাতীয় সড়কের ধারে থাকা হোটেল গুলিতে দিন রাত ধরে হাজার হাজার মানুষ টাকা দিয়ে খাবার খেয়ে চলেছে। কিন্তু সেখানে এক অসহায় ট্রাক চালককে দু মুঠো পেট ভরে খাওয়ালে ওই হোটেল মালিকের কি এমন ক্ষতি হতো সেটা ঈশ্বরই জানেন। না হলে এই ঘটনার সাক্ষী হতে হতনা গাজোলের কদুবাড়ি এলাকা।