মালদা

বেআইনি কয়েকশো বোতল দেশি ও বিদেশী মদ সহ বৈষ্ণবনগর থানার পুলিশ গ্রেফতার করল এক ব্যাক্তিকে

গোপন সুত্রে খবর পেয়ে বেআইনি প্রচুর দেশি ও বিদেশী মদ উদ্ধার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘনটায় গ্রেফতার এক।

            জানা গিয়েছে, ধৃতের নাম নিখিল মণ্ডল। বাড়ি বৈষ্ণবনগর থানার সাটাংগা এলাকায়। বৃহস্পতিবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সাটাংগা এলাকায় নিখিল মণ্ডলের বাড়িতে হানা দেয়। সেখানে হানা দিয়ে উদ্ধার করা হয় প্রায় কয়েকশো বোতল দেশি ও বিদেশী মদ। ঘটনায় গ্রেফতার করা হয় নিখিল মণ্ডলকে। শুক্রবার তাকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।