উত্তরদিনাজপুর

পুলিশের নাখের নিচ দিয়ে চুরির ঘটনা ঘটল হেমতাবাদ থানার মহিপুর হাঁটের একটি দোকানে

দুঃসাহসিক চুরির ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার মহিপুর হাঁটে। আজ সকালে এলাকার একটি দোকানে চুরির বিষয়টি নজরে পরতেই ওই এলাকার দোকানদার ও বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

             দোকানদাররা জানান, প্রতিদিনের মতো এদিনও তারা জিনিস কেনা বেচা করে। এবং পরের দিন বিক্রি করার জন্য রাতে প্রায় দেড় লক্ষ টাকার জিনিস কিনে দোকানে মজুত করে রাখেন।এরপরেই রাতে কেউ বা কারা সেই সমস্ত কিছু দোকান থেকে চুরি করে নেয়।    

            এলাকাবাসীদের অভিযোগ এর আগেও এই রকম চুরির ঘটনা ঘটেছে ওই এলাকায়। বার বার চুরির ঘটনায় আতঙ্কিত ওই এলাকার দোকানদারেরা। প্রশাসনকে জানানো হলে তারা ওই এলাকায় দুটি সিভিক পুলিশ মোতায়েন করেন। প্রতিদিনের মতো এদিনও কর্মরত ছিল সিভিক পুলিশ।কিন্তু ডিউটির সময় তারা মশারি টাঙিয়ে ঘুমিয়ে থাকে কেউবা আবার সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যাস্ত থাকে। তাদের থাকার স্বত্বেও এদিন দোকানে চুরি হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে গ্রামবাসী ও দোকানের মালিক সম্রাট আলি। তিনি বলেন পুলিশ থাকার পরেও যদি চুরি হয় তাহলে এটা পুলিশের ব্যর্থতা। ঘটনার চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ।ঘটনার তদন্তের আশ্বাস দেন তিনি বলে জানা গিয়েছে।