মালদা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারসাম্যহীন এক ব্যাক্তির

বুধবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারসাম্যহীন এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার নুর বিড়ি মোড় ১৬ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।  জানা গিয়েছে, মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম জানা যায়নি। ভারসাম্যহীন ওই ব্যাক্তিকে প্রায় এক মাস থেকে ওই এলাকায় দেখা যাচ্ছিল। এদি রাতে তাকে কোন গাড়ি পিসে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেদিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।