উত্তরদিনাজপুর

আবগারি দফতরের আধিকারিককে প্রকাশ্যে হেনস্থার অভিযোগ রায়গঞ্জের ট্রাফিক ওসির বিরুদ্ধে

হেলমেট না পড়ার অভিযোগে রাজ্যে আবগারি দফতরের আধিকারিককে প্রকাশ্যে হেনস্থার অভিযোগ উঠল রায়গঞ্জের ট্রাফিক ওসির বিরুদ্ধে। জানা গেছে, দফতরের কাজে আদালত থেকে কর্ণজোড়ায় নিজের দফতরে যাচ্ছিলেন আবগারি ওসি অংশুমান চক্রবর্তী। সেই সময় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ট্রাফিক অফিসের সামনে আবগারি দফতরের ওই আধিকারিককে আটকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশরা। সেই সময় ওই আবগারি আধিকারিকের জামার কলার ধরে টেনে মারধরের অভিযোগ উঠল ট্রাফিক ওসির বিরুদ্ধে।আক্রান্ত ওই ওই আধিকারিক অংশুমান চক্রবর্তী ট্রাফিক পুলিশের সাথে একটি ঘটনা ঘটেছে। আবগারি ও পুলিশ সবসময় এক সাথেই কাজ করে তাই বিষয়টি আবগারি ও জেলা পুলিশের উচ্চ পদস্ত কর্তাদের জানানো হয়েছে। এই ঘটনায় মর্মাহত বলে জানান তিনি

 

            এই বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, তিনি এখন পর্যন্ত কোন অভিযোগ পাননি। কোন অভিযোগ পেলে যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নেওয়া হবে।