শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর জয়েন্ট ফোরাম এর পক্ষ থেকে দুই দিন ব্যপী চা বাগান বন্ধের ডাক দিয়েছে। সেই কারনে সোমবার ও মঙ্গলবার চা বাগান গুলিতে কোন প্রকার কাজ করেনি শ্রমিকেরা। ইসলামপুর এবং চোপরার মোট ২০ হাজার শ্রমিক রয়েছে যারা চা বাগান গুলিতে কাজ করে নিজেদের সংসার চালায়।
জয়েন্ট ফোরামের মুখপাত্র স্বপন গুহোনিয়গী জানান,তাদের আজকের দিনের বন্ধ সবরাতক সমর্থন করেছে শ্রমিকরা, তাই আজ চা বাগানে কাজ হয়নি। তিনি জানান যে কেরালা সহ অন্যরাজ্যে চা শ্রমীকরা ৩০০ টাকা মজুরী পায, কিন্ত আমারা তা পাই না।সেই কারনে এই রাজ্যের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। তিন আরো অভিযোগ করে বলেন তাদের দাবি একটাই সরকারি কথা মতো তাদের নূন্যতম মজূরী দিতে হবে এই দাবি নিয়ে তাদের ধর্মঘট। প্রশাসন তাদের ধর্মঘটকে বানচাল করার জন্য বেয়াইনি ঘোষনা করছে তা সত্ত্বেও ইসলামপুর মহকুমা এলাকায় যেসব সন্তাস প্রবলিত এলাকা রয়েছে বিশেষ করে গুন্ডারাজ চলছে সুজালিতে সেই সব চা বাগানে তাদের শ্রমিকেরা ভয় দেখিয়ে কাজ করাছে শ্রমীকদের ইচ্ছার বিরুদ্ধে।
এদিকে ইসলামপুরের বিধায়ক তথা পৌরপ্রধান কানাই লাল আগরওয়াল বলেন, আমি সকাল থেকে খবর নিচ্ছি সব চা বাগানে কাজ হচ্ছে। কোথাও কোন ভয় দেখানো হচ্ছে না শ্রমিকেরা সতস্ফ্রুত ভাবে চা বাগানে কাজ করতে আসছে। বিরোধীরা সব সময়ে উন্নয়ন বিরোধী, সেই কারনে তারা বন্দধের পথে যায়।