মালদা

বিজেপি-র বিরুদ্ধে প্রতিবাদে সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও তৃণমূলের পক্ষ থেকে করা হল ধিক্কার মিছিল

বাংলা ভাগের চক্রান্ত এবং নতুন করে দার্জিলিং-এ অশান্তি সৃষ্টিকারী সাম্প্রদায়িক বিজেপি-র বিরুদ্ধে প্রতিবাদে সারা রাজ্যের সাথে মালদা জেলায় তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হল শনিবার। মিছিলে ছিলেন তৃণমুলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুব সভাপতি অম্লান ভাদুরী ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সহ অন্যান্য নেতা কর্মীরা। আজ তৃণমূলের পক্ষ থেকে করা এই ধিক্কার মিছিল গোটা শহর পরিক্রম করে শহরের ফোয়ারা মোড়ে উপস্থিত হয়।  মিছিল শেষে শহরের পোষ্টঅফিস মোড়ে অমিত শাহ ও মোদীর কুশপুতুল পুরিয়ে বিক্ষোভ দেখায়। তৃণমূলের সমর্থকেরা।