উল্লেখ্য 2017 সালের 26 ডিসেম্বর ঝাড়খণ্ড বোকারও স্টিল প্ল্যান্ট (Jharkhand bokaro steel plant) এলাকার এক S.B.I. শাখায় ঘটে চুরির ঘটনা। এই ঘটনার তদন্তে নামে ঝাড়খণ্ডের পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমে তারা জানতে পারে চুরি যাওয়া মাল মালদা পাচার করা হয়েছে। এরপরই মালদা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঝাড়খণ্ড পুলিশ। সেই তথ্য পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সোমবার দুপুরে বিনয় সরকার রোডের একটি সোনার দোকানে হানা দেয়। সেই দোকান থেকে উদ্ধার হয়েছে 100 গ্রাম ওজনের পাঁচটি সোনার বিস্কুট, 60 হাজার টাকা এবং বেশ কিছু সোনা। সেই সঙ্গে এই ঘটনায় দোকানের দুই কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। এদিন উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ। তিনি জানান, S.B.I.772 টি লকার ভেঙে কয়েক কোটি টাকার সোনা রুপোর গয়না এবং নগদ টাকা চুরি যায়। যার তদন্তে নেমে ঝাড়খন্ডের পুলিশ ইংরেজবাজার থানায় জানায়। যার তদন্তের নেমে এদিনের এই গ্রেপ্তারি বলে জানান ইংরেজবাজার থানার পুলিশ সুপার অর্ণব ঘোষ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ObcDVrYbVjw