মালদা

আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সচেতন করতে সাঁওতাল বাঁচাও কমিটির উদ্যোগে জনসভা

ভাবুক অঞ্চলের বটতলী ফুটবল মাঠে রবিবার সাঁওতাল বাঁচাও কমিটির উদ্যোগে একটি জন সভা করা হয়। এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সরলা মুর্মু, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, আদিবাসী সম্প্রদায়ের ৪০০ থেকে ৫০০ মহিলা ও পুরুষ। এদিন এই জনসভায় উপস্থিত হয়ে সভাধিপতি সরলা মুর্মু বলেন এই সভার মুল উদ্দেশ্য হল আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা। যেমন আদিবাসীদের জমি জোর করে দখল করছে অন্য কেউ, জোর করে তাদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে, তারা সরকারি কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই সমস্ত বিষয়ে তাদেরকে সচেতন করা। তাদের যা অধিকার রয়েছে তা তাদেরকে দেওয়া। এদিন এই সভায় প্রচুর আদিবাসী মহিলাদের উপ্সথিতি লক্ষ্য করা যায়।