মালদা

বৈষ্ণবনগর থানার খেজুরিয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে দেশী ও বিদেশী মদ সহ গ্রেফতার করল দুই যুবককে

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বৈষ্ণবনগর থানার খেজুরিয়া ফাঁড়ির পুলিশ লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত অফিস এলাকায় অভিযান চালায়। সেখানে প্রসেনজিৎ মণ্ডল (২৪) কে গ্রেফতার করে পুলিশ। তার কাছে উদ্ধার করা হয়েছে ৯০ বোতল দেশী ও বিদেশী মদ। পাশাপাশি এদিন রাতে খেজুরিয়ার PTS মোড়েও অভিযান চালায়। রাহুল হালদার (১৮) কে ৬০ বোতল দেশী ও বিদেশী মদ সহ গ্রেফতার করে। উদ্ধার হওয়া মদ গুলির বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। উদ্ধার করা মদ পুলিশ থানায় আসে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।