ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রান হারাল এক সিভিক ভলান্টিয়ার। এদিন সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার দৌলতপুরের ঠাকুরপাড়া এলাকায়। জানা যায়, মৃত ওই যুবকের নাম মোক্তার হোসেন (২৭)। সে সিভিক ভলান্টিয়ার হিসেবে জেলার হরিরামপুর থানায় কর্মরত ছিলেন। পরিবার সুত্রে জানা যায়, এদিন সকালে ডিউটিতে যোগ দেওয়ার সময় বাইকে করে যাওয়ার পথে পেছন থেকে আসা এক লরি তাকে ধাক্কা মারে। যার ফলে বাইক থেকে নিয়ন্ত্রন হারিয়ে পরে যায় মোক্তার। ঘটনাস্থলেই লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এরপর উত্তেজিত জনতা ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এই ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানায়, সেই সময় বৃষ্টি হচ্ছিল। যার কারনে রাস্তা ফাঁকা ছিল। না হলে এই দুর্ঘটনায় আরও অনেকেই আহত হত, তবে গাড়িটিকে তারা আটক করতে পারলেও চালক ও খালাসী পালিয়ে যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/P7Du3vwrHoE