উত্তরদিনাজপুর

বিএসএফ এর ছোঁড়া গুলিতে আহত এক গৃহবধূ

প্রশিক্ষনরত বিএসএফ এর ছোঁড়া গুলিতে আহত এক গৃহবধূ। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মিরুয়াল বিএসএফ ক্যাম্প সংলগ্ন গোবিন্দপুর গ্রামে। আহত গৃহবধূ নূরজাহান খাতুন। আহত গৃহবধূকে স্থানীয়ভাবে চিকিৎসা করার পর রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রায়গঞ্জ থানার মিরুয়ালে বিএসএফ ক্যাম্পে জওয়ানদের ফায়ারিং এর প্রশিক্ষন চলছিল। বিএসএফ ক্যাম্প সংলগ্ন গোবিন্দপুর গ্রামের বাসিন্দা
গৃহবধূ নূরজাহান খাতুন বাড়িতেই গরুকে খাবার দিচ্ছিলেন। আচমকাই তার মাথায় বিএসএফ এর ছোড়াঁ গুলি ছুয়ে বেড়িয়ে যায়। মাথায় রক্ত দেখতে পান তিনি। সাথে সাথে স্থানীয় একজন চিকিৎসক কে দিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর আহত নূরজাহান কে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গৃহবধূর স্বামী মহম্মদ মোস্তাফা বলেন, গুলি লাগার পর প্রথমে আমরা বিএসএফ এর কাছে নিয়ে যাই, কিন্তু বিএসএফ তাদের কে ফিরিয়ে দেয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Ii7yGVJucXI