উত্তরদিনাজপুর

বাস ও মোটরবাইকের সংঘর্ষে মৃত এক , আহত এক

পথ দুর্ঘটনায় মৃত এক আহত আরেক জন। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উত্তর দিনাজপুর জেলার চোপরা ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কে। জানাজায় আজ সকালে জাতীয় সড়ক দিয়ে যাবার পথে বাসের পেছনে ধাক্কা মারে মোটরবাইক আরহী। বাসের পিছনে ধাক্কা মারাতে মোটরবাইককে থাকা এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতের নাম নেহার আলম(১৬) এবং আজমল আলম গুরুতর আহত হয়। তাকে চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।