মালদা

আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ

আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করলো মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ। শনিবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। জানা গেছে, ধৃতের নাম সঞ্জয় মণ্ডল (৩৪) বাড়ি বৈষ্ণব নগর থানার স্বদলপুর এলাকায়। শুক্রবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শেষরোড় এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাই করার উদ্দেশ্যে শেষরোড় এলাকায় ঘোরাঘুরি করছিলো ধৃত ওই ব্যক্তি। কিন্তু তার উদ্দেশ্যে সফল হওয়ার আগেই তাকে গ্রেফতার করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/nPLgQFjj6SM