মালদা

আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার। উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ

মালদার কালিয়াচক থেকে আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে, ধৃত ওই যুবকের নাম আমিরু সেখ। বাড়ি কালিয়াচক থানার শেরসাহি এলাকায়। বুধবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সরকের পাগলা ব্রিজ এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ আমিরু সেখকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাই করার উদ্দেশে আমিরু সেখ ওই এলাকায় উপস্থিত হয়েছিল। কিন্তু তার আগেই পুলিশ গ্রেফতার করে তাকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।