মাধ্যমিকের ফল প্রকাশ হল শনিবার। বিভিন্ন জেলার ছেলে মেয়েদের টেক্কা দিয়ে রাজ্যে যুগ্ম ভাবে চতুর্থ স্থান অধিকার করেছে মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের ছাত্র স্বপনীল মিশ্র। মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৬৮৭। তার মধ্যে বাংলায় ৯৯, ইংরেজীতে ৯৮, গনিতে ১০০, ভৌতবিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৪, ও ভূগোলে ৯৮।
স্বপনীল জানায়, তার পরীক্ষার এমন ফলাফলে অত্যান্ত খুশী সে। গ্রামের নাম উজ্জ্বল করে এবং পরিবারের আশা পুরন করাই তার খুশীর ঠিকানা নাই। কারন তার যারা শুভাকাঙ্ক্ষী তাদের যে আশা ছিল স্বপনীল এর উপর তার জন্য অনেকটাই চাপে ছিল সে। হয় তো তার জন্যই পরীক্ষায় এত ভালো ফল হয়েছে বলে মনে করছে স্বপনীল। সে জানায় ছোট থেকেই সে স্কুলে প্রথম হত। এখন তার ইচ্ছা ডাক্তার হবার।
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এর মহারাজ পরাশরানন্দ জানান, তাদের স্কুল থেকে মোট ১২২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ৯০ শতাংশের বেশী পেয়েছে ৫০ জন, ৭৫ শতাংশের বেশী পেয়েছে ৬৪ জন আর ৬০ শতাংশের বেশী পেয়েছে ৮ জন। তাদের মধ্যে ৬৮৭ নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম এবং রাজ্যে যুগ্ম ভাবে চতুর্থ হয়েছে স্বপনীল মিশ্র। স্বপনীলের মাধ্যমিকে এমন ফলাফল হওয়ায় স্বাভাবিক ভাবে অত্যন্ত খুশী বিদ্যালয় কর্তৃপক্ষ।
ছেলের মাধ্যমিক পরীক্ষায় এমন ফল হওয়ায় অত্যন্ত খুশী স্বপনীলের পরিবার। বাবা বিজয় মিশ্র পেশায় ব্যবসায়ী। তারা গ্রামে বসবাস করলেও ছেলেকে ভালো শিক্ষা অর্জনের জন্য শহরে রেখে পড়াশোনা করাচ্ছেন ছেলের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে। পরিবারে ইচ্ছা যথা সাধ্য পুরন করেছে ছেলে তাই অত্যন্ত খুশী স্বপনীলের পরিবার।
ছোট থেকে প্রত্যেকটি স্কুলে ক্লাসে প্রথম হত স্বপনীল। এরপর ধীরে ধীরে উচু ক্লাসে ওঠার সাথে সাথে সে পড়াশোনার দিকে আরো ভালো ভাবে মনোযোগী হয়ে ওঠে। স্কুল ছাড়াও প্রায় ১২ - ১৬ ঘণ্টা পড়াশোনা করত সে। তারই ফল স্বরূপ মাধ্যমিক পরীক্ষায় তার এত ভালো ফলাফল।
মালদা