মালদা

সারা দেশের সাথে গঙ্গা সাগরের ধাচে মালদার বৈষ্ণবনগরের খেজুরিয়া ঘাটে পালিত হল পৌষ সংক্রান্তি উৎসব

বিশ্বশান্তির উদ্দেশ্যে সারা দেশের সাথে গঙ্গা সাগরের ধাচে মালদার বৈষ্ণবনগরের খেজুরিয়া ঘাটে পালিত হল পৌষ সংক্রান্তি উৎসব। প্রতি বছরের ন্যায় এই বছরেও মালদার বৈষ্ণবনগরের কালিয়াচক ৩ নম্বর ব্লকের মকর সংক্রান্তির পূর্ণ তিথি উপলক্ষে গঙ্গা স্নানের আয়োজন করা হয় বৈষ্ণবনগরের খেজুরিয়া নারায়ণ ঘাটে। গঙ্গা স্নান উপলক্ষে বসে বিশাল মেলা। প্রায় দেড় লক্ষ মানুষের সমাগম হয় এই স্থানে গঙ্গা স্নান ও মেলা উপলক্ষে। এদিন কাক ভোর থেকে পুন্যার্থীদের ভীর শুরু হয় ঘাটে। ঠাণ্ডাকে উপেক্ষা করে আট থেকে আশি সকলেই ভির জমান নদীর ঘাটে স্নান করতে। এই মেলাতে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস ও কালিয়াচক তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে পুন্যার্থীদের খিচুরী প্রসাদ বিলি ও শীতবস্ত্র বিলির ব্যাবস্থা করা হয়। এর পাশাপাশি মেলায় আগত সাধু সন্ন্যাসীদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলার তৃণমূল যুব নেতা বিশ্বজিৎ মন্ডল সহ বাংলা ঝাড়খন্ড বিহার সহ মালদা ও পার্শ্ববর্তী জেলা থেকে আগত প্রায় দেড় লক্ষ পুন্যার্থী। জানা গিয়েছে, প্রায় তিনশো বছরের পুরনো এই মেলা। আজ থেক এই মেলা উপলক্ষে লোক সঙ্গীত, বাউল সঙ্গীত, বিশ্ব শান্তি যজ্ঞ, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মেলা প্রাঙ্গনে। মেলা ও স্নান করতে আসা মানুষের সমাগম ছিল চোখে পরার মতো।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/f0mmU842OcU