"ফুঁটিবে হাসি বাঁচিবে প্রাণ, করলে তুমি রক্তদান"-এই শ্লোগানের মধ্য দিয়ে ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা শাখার সহযোগিতায় রুরাল মেডিক্যাল প্র্যাক্টিশনার্স এ্যাসোসিয়েশনের নালাগোলা ইউনিটের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার বামনগোলা ব্লকের নালাগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের মাহিনগর এলাকায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরে প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করেন বলা জানা যায়। এই শিবিরে উপস্থিত ছিলেন আর.এম.পি.এ ইউনিটের সভাপতি শম্ভুনাথ কর্মকার, আর.এম.পি.এ ইউনিটের সম্পাদক চন্দন সরকার, ভারত স্কাউট অ্যান্ড গাইডসের সদস্য অনিল সাহা, নালাগোলা হাসপাতালের চিকিৎসক আশিস কুণ্ডু সহ অন্যান্যরা।
এবিষয়ে আর.এম.পি.এ ইউনিটের কেশিয়ার প্রাণ গোবিন্দ রায় জানিয়েছেন, রক্ত সংকট দূর করার উদ্দেশ্যে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/pPS-m3Jfq3w