পৌষ সংক্রান্তির দিনে প্রতিবারের ন্যায় এই বছরেও পুরাতন মালদায় অনুষ্ঠিত হল জংলী পীর সাহেবের বাৎসরিক সিন্নি প্রদান উরুস উৎসব ও মেলা। পুরাতন মালদার মুচিয়া অঞ্চলে ডুমুর তোলায় অবস্থিত মাজারে। এখানে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে মেলায় অংশগ্রহন করেন। মেলার উদ্দেশ্যে হিন্দু-মুসলিম সম্প্রীতির মিলন। জানা গিয়েছে, ১৯৬২ সাল থেকে শুরু হয়েছিল এই মেলা। আজ মাজারে শিন্নি চরানো হয়। যেমন আজ হিন্দু সম্প্রদায়ের মানুষ পৌষ সংক্রান্তি উপলক্ষে তিলুয়া দিয়ে ঠাকুরকে ভোগ দেন। ঠিক তেমনি এই মাজারে তিলুয়া দিয়ে ভোগ চরানো হয়। এমনকি এই মাজারের সেবায়েত হচ্ছেন একজন ব্রাহ্মন।
মেলা কমিটির সদস্যরা জানান, প্রতি বছর তারা হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে মেলায় অংশগ্রহন করেন। এক সাথে তারা শিন্নি চাপান। তারা আশা করছেন যেন দিনের পর দিন এই মেলা আরও দীর্ঘায়ু হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মাজারে আসেন তাদের মনকামনা নিয়ে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/YojW5yt7X0c