বর্তমানে সারা বিশ্ব এখন হাতের মুঠোয় বাঁধা। কারন স্মার্টফোনের দৌলতে এখোন গোটা বিশ্ব আমাদের দোর গোরায় এসে হাজির হয়েছে। এই ডিজিটাল যুগে সোসাল মিডিয়ার মাধ্যমে মানুষ ঘরে বসে খুব দ্রুততার সাথে সব ধরনের কাজের খবর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প সম্পর্কে জানতে পারছে সাধারন মানুষ। আর এই ডিজিটাল যুগে গ্রামের মানুষদের সুবিধার্থে অভিনব উদ্যোগ গ্রহন করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৮ নম্বর মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েত। বিগত দিনে গ্রামের মানুষদের পঞ্চায়েত অফিসে এসে সব ধরনের সরকারি কাজের ফর্ম ফিলাপ করতে হত। এমনকি সরকারি নতুন কি কি প্রকল্প চালু হয়েছে তা অফিসে এসে জানতে হয়। সেই সব দিন এবার শেষ, গ্রামের যেকোন জায়গা থেকে কিংবা বাড়িতে বসে সব ধরনের সরকারি কাজের ফর্ম ফিলাপ করতে পারবেন যে কোন প্রান্তের মানুষজন। সেই কারনেই গ্রামের মানুষদের সুবিদার্থেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েত নিজেস্ব ওয়েব সাইডের সুচনা করল বৃহস্পতিবার। এদিন ছিল এই ওয়েবসাইটের উদ্ধোধন। এদিন ওয়েব সাইটের উদ্ধোধন করেন কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান মীরা মিশ্র, তৃণমূল নেতা দধীমোহন দেবসর্মা সহ অন্যানরা। ওয়েব সাইডের নাম রাখা হয়েছে http;//mustafanagargp.in। এই ওয়েব সাইডের মাধ্যমে জন্ম শংসাপত্র থেকে শুরু করে মৃত্যুর শংসাপত্র পর্যন্ত সমস্ত ধরনের ফর্ম অনলাইনে ফিলাপ করা যাবে। তার সাথে পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান তার ছবিও দেওয়া রয়েছে বলে জানা গেছে।
এই উদ্বোধন শেষে বিডিও মহম্মদ জাকারিয়া জানিয়েছে, গ্রামের মানুষদের সুবিদার্থে মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েত নিজেস্ব ওয়েবসাইট এর উদ্ধোধন করা হয়। এই ওয়েব সাইডের মাধ্যমে গ্রামের মানুষদের বাড়ি অথবা কোন ক্যাফেতে গিয়ে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। ফলে এলাকার মানুষদের আর পঞ্চায়েত অফিসে এসে হয়রানীর সন্মূখীন হতে হবে না।