অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে আন্দোলনে নামল গ্রামের মহিলারা, ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পোরষা এলাকায়। দীর্ঘদিন ধরে পোরষা এলাকার চাঁচল ইটাহার রাজ্য সড়কের ধারে অবৈধ ভাবে মদের দোকান গজিয়ে উঠেছে, এরফলে সন্ধ্যে হতেই এলাকার পরিবেশ নষ্ট হতে শুরু করে। গ্রামের মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোন ব্যবস্থা নেইনি বরং এই সব চোরা মদের ব্যবসায়ীদের কাছ থেকে তোলা নেবার অভিযোগ উঠে।
তাই পুলিশের তরফ থেকে কোন রকম সহযোগিতা না পাওয়ায় গ্রামের মহিলারা একত্রিত হয়ে মদ বিক্রি বন্ধ করার জন্য বেআইনি ভাবে গজিয়ে উঠা মদের দোকানের উপর ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইটাহার থানার পুলিশ এবং পুলিশ আসস্ত করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
উত্তরদিনাজপুর