মালদা

এই প্রথম তৃনমূলের দখলে এল কালিয়াচক ৩ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি

এই প্রথম তৃনমূলের দখলে এল কালিয়াচক ৩ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি। নতুন বোর্ডের সভাপতি হলেন মাম্পি মণ্ডল।

            জানাজায়, কালিয়াচক ৩ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি এতদিন ছিল কংগ্রেসের দখলে। সোমবার সকালে নির্বাচনের মধ্য দিয়ে এই প্রথম তা এল তৃনমূলের দখলে। এতদিন পঞ্চায়েত সমিতিতে তৃনমূলের সদস্য সংখ্যা ছিল ৮ জন। এবার কংগ্রেস থেকে ৯ জন ও সিপিএম থেকে ৮ জন সদস্য এসে তৃনমুলে যোগদান করার ফলে তৃনমূল কংগ্রেসের সদস্য সংখ্যা হয় ২৫ জন। তৃনমূলের ২৫ জন ও বিরোধী পক্ষের ১৭ জন, মোট ৮২ জনকে নিয়ে বোর্ড গঠিত হয়। আগের পঞ্চায়েত সমিতির সারিয়াতুল ইসলামকে সরিয়ে নতুন সভাপতি হলেন কংগ্রেস থেকে আগত মাম্পি মণ্ডল।

            তিনি জানান, কংগ্রেসে থাকাকালীন কোন কিছু উন্নয়ন হয়নি। তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এলাকার প্রকৃত উন্নয়ন করার জন্য। আজ এই নির্বাচনকে কেন্দ্র করে করা নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছিল ওই এলাকায়।