সারা দেশের পাশাপাশি এদিন মালদার গাজোলেও পালন করা হল আন্তর্জাতিক পুষ্টি দিবস। গাজোল আই সি ডি এস প্রজেক্টের অন্তর্গত যে ১৪ টি গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে সোমবার গাজোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে পুষ্টি দিবস পালন করা হয়। ৫৩টি অঞ্চলের অঙ্গনওয়ারী কর্মী, সহায়ক কর্মী, মা-শিশু, কিশোরী, বালিকা সকলকে নিয়ে আজ দিনটি পালন করা হয়।
আই সি ডি এস প্রজেক্টের এর এক সদস্যা শর্বরী মণ্ডল জানান, আজ এই অনুষ্ঠানে পুষ্টি বিষয়ে সকলকে ধারনা দেওয়া হয়। কিভাবে খাওয়ার খেলে বা কি কি খাদ্য গ্রহণ করলে পুষ্টি পাওয়া যাবে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়। এবং পুষ্টি বিষয়ক একটি প্রতিযোগীতার আয়োজন করা হয়। যার মধ্যে অংশ গ্রহণকারীদের জেতার পর পুরুস্কার তুলে দেওয়া হয়।