উত্তরদিনাজপুর

গলাকাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর রায়গঞ্জের শক্তিনগর এলাকায়

নিজের বাড়ির সামনে থেকে গলাকাটা এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের শক্তিনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যাক্তির নাম গৌতম সাহা। বাড়ি শক্তিনগর এলাকায়। বাড়ি থেকে কিছুটা দুরে গলাকাটা রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ রাস্তায় পরে থাকতে দেখে এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। কি কারনে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে। ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ।