উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের পক্ষে এদিন তিনটি ছাতা দেওয়া হয় ট্র্যাফিকে কর্মরতদের জন্য। ট্র্যাফিক পুলিশ কর্মীরা এই দাব দাহ গরম থেকে কিছুটা রক্ষা পায় সেই জন্য কালিয়াগঞ্জ থানা ভার প্রাপ্ত আধকারী বিচিত্র বিকাশ রায়ের হাতে ৩ টি ছাতা তুলে দেন লায়ন্স ক্লাবের এর প্রাক্তন সভাপতি চঞ্চল রায়। ট্র্যাফিক পুলিশ কর্মীরারা জানান ছাতা পেয়ে খুব ভালো লাগছে, এই গরমে রাস্তায় থাকতে এবং প্রচন্ড গরম থেকে কিছুটা আরাম হবে।
লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি চঞ্চল রায় বলেন জেলা থেকে আমরা তিনটি ছাতা নিয়ে এসেছি এই দাব দাহ গরমে রাস্তার মধ্য দাডিয়ে থাকা ট্র্যাফিক পুলিশ কর্মীরাদের জন্য। কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধকারীকের হাতে তিনি ছাতাটি তুলে দেন।
কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধকারী বিচিত্র বিকাশ রায় বলেন কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে তিনটি ছাত দেওয়া হয়েছে। একটি কালীবাড়ি মোড়ে ,একটি বিবেকান্দ মোড়ে ও আর একটি হাসপাতাল মোড়ে লাগানো হয়। এর ফলে আমাদের ট্র্যাফিক পুলিশ ও সিভিক পুলিশের কর্মীরা আরও ভালো ভাবে পরিষেবা দিতে পারবে। লায়ন্স ক্লাবের ও কালিয়াগঞ্জের সমস্ত মানুষকে তিনি সাধুবাদ জানিয়েছেন।