এক নজরে দেখে নেওয়া যাক পুরাতন মালদার কয়েকটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৮ টি। যার মধ্যে তৃণমূল ১১ টি, বিজেপি ৩ টি, সিপিএম ১ টি, কংগ্রেস ৩ টি আসনে জয়ী হয়েছে। মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মোট ১৬ টি আসনের মধ্যে ৫ টি তে তৃণমূল, ১০ টি আসনে বিজেপি, ও ১ টি আসনে কংগ্রেস জয়ী হয়েছে বলে জানা গেছে। ভাবুক অঞ্চলের ১৪ টি আসনের মধ্যে ৪ টি আসনে তৃণমূল, বিজেপি ৯ টি আসনে, ১ টি আসনে কংগ্রেস জয়ী হয়েছে। যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতর ১৫ টি আসনের মধ্যে ৬ টি তৃণমূল, ২ টি বিজেপি, ৬ টি কংগ্রেস ও একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়। মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১১ টি আসনে তৃণমূল পেয়েছে ৩ টি আসন, বিজেপি পেয়েছে ৩ টি আসন, সিপিএম পেয়েছে ১ টি আসন ও কংগ্রেস পেয়েছে ৩ টি আসন। ব্লকের আর একটি অঞ্চল সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মোট ২৩ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৩ টি আসন, বিজেপি পেয়েছে ১৩ টি আসন, সিপিএম পেয়েছে ১ টি আসন ও কংগ্রেস পেয়েছে ৪ টি আসন।
মালদা