মালদা

স্বামীর অবৈধ সম্পর্ক, গ্রামে সালিশি বসায় দুই পরিবারের মধ্যে মারধর, আহত ৭ জন

 

সালিশিতে দুই পরিবারের মধ্যে মারধর। আহত সাত জন।আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। আজ সকালে এই ঘটনা ঘটেছে মালদা থানার মির্জাচক এলাকায়। ঘটনার তদন্তে মালদা থানার পুলিশ। 

 

            স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে অশান্তি। আর সেই কারণে গ্রামের মাতব্বরেরা মীমাংসায় বসে। আজ সকালে দুই পরিবারের সদস্যদের নিয়ে বিচার সভা চলাকালীন বেধে যায় বিবাদ। অভিযোগ স্বামীর পরিবারের সদস্যরা বাঁশ,কাঠ দিয়ে হামলা করে স্ত্রীর পরিবারের সদস্যদের উপর। স্ত্রীর পরিবারের সদস্যরা গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। জানা গেছে, ইংরেজবাজার থানার বাসিন্দা ভদু শেখের মেয়ে আদুলী বিবির সাথে মালদা থানার রায়পাপ মহালদারের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর অধৈধ সম্পর্ক নিয়ে সরব হন ভদু শেখের মেয়ে আদুলী। তাতে রায়পাপ মহালদার শারীরিক নির্যাতন শুরু করে আদুলীর ওপর। আদুলী বাপের বাড়ি ফিরে যায়। গ্রামের মাতব্বর মোড়লেরা এই ঘটনার মীমাংসা করতে গ্রামে সালিশি বসায়। আর সেখানেই এই ঘটনা ঘটে।