মালদা

পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসে ভাঙ্গন, তৃণমূলে যোগদান কংগ্রেস নেতাকর্মীদের

পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের মাধাইপুর গ্রামে অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে এদিন একটি জনসভা করা। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন ইংরেজবাজারের ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, জেলা সভাধিপতি সরলা মুর্মু, বিভূতি ঘোষ এছাড়াও অন্যান্য নেতা কর্মীরা। শুক্রবার এই জনসভায় কংগ্রেস থেকে ছয় জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও এক জন পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলে যোগদান করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃনমুলে যোগদান করাই তাদের সংগঠন শক্তিশালী হল বলে জানান দলীয় কর্মীরা। এদিন দল ত্যাগীদের হাতে তৃণমূলের পতকা তুলে দেন জেলা সভাধিপতি সরলা মুর্মু, ভাইস চেয়ারম্যান বাবলা সরকার সহ অন্যান্যরা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে  
https://www.youtube.com/embed/YYgMZxmlnMI