আবার মালদার বৈষ্ণবনগর থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের জালনোট। সাফল্য বিএসএফ ২৪ নম্বর ব্যাটালিয়ানের গোয়েন্দা দপ্তরের। ঘটনায় আটক করা হয়েছে এক পাচারকারীকে।
জানা যায়, সোমবার রাতে বিএসএফ ২৪ নম্বর ব্যাটালিয়ানের গোয়েন্দা দপ্তরের জওয়ানরা গোপন সুত্রে খবর পেয়ে পারদেওনাপুর ও
সইভাপুর এলাকার হিজলতলায় হানা দেয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় এক পাচারকারীকে। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২ লক্ষ টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোট গুলি ছিল ২০০০ টাকার ১০০ টি জালনোট। ধৃতের নাম বিষ্ণুপদ বিশ্বাস (৪৭)। বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর এলাকায়। সোমবার ভরে ধৃতকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।জানা গিয়েছে ওই ব্যক্তি ভিক্ষা করে সংসার চালায় তার এক ছেলে ও এক মেয়ে। সে এই কাজের জন্য ২০০০ টাকা পেত। ধৃতকে বৈষ্ণবনগর থানার পুলিশ ৭ দিনের পুলিসি হেফাজতের আবেদন করে মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/XDUIM2R_6Uk
মালদা