উত্তরদিনাজপুর

সোনার বিস্কুট সহ গ্রেফতার এক আন্তর্জাতিক পাচারকারী

গোপোন সুত্রে খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পুলিশ। আন্তর্জাতিক পাচারকারী এক ব্যক্তি সহ চারটি  সোনার বিস্কুট সহ গ্রেপ্তার করলো গোয়ালপোখর থানা এলাকার মনিভিটা থেকে। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম আরশাদ আলম। আরশাদ কে গোয়ালপোখর ১ ব্লকের মনিভিটা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি গোয়ালপোখর থানার সাহাপুর ২ গ্রাম পঞ্চায়েতের চেরাচেরি গ্রামে। তাকে তল্লাশি চালিয়ে ৪ টি সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ। আন্তর্জাতিক বাজারে যার মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন এ্যডেশনাল এস পি  প্রদীপ কুমার যাদব। আন্তর্জাতিক সোনা পাচার চক্র এই ঘটনায় জড়িত আছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/vMFJ3U9AFQ8