মালদা

দুঃস্থ মানুষদের নিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ও পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের জন্মদিন পালন কালিয়াচকে

আজ ১লা জানুয়ারিতে ইংরেজির নতুন বছরের আনন্দের পাশাপাশি জেলা জুড়ে পালন করা হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। অন্যদিকে কালিয়াচকে আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ও পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের জন্মদিন একই সাথে পালন করেন তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকেরা। দলমত ধর্মমত নির্বিশেষে নেতা কর্মী থেকে শুরু করে গ্রামবাসী ও দুঃস্থ মানুষ সকলে এক সাথে একত্রিত হয়ে আজকের এই দিনটি আনন্দের সহিত পালন করেন। আজ এই দিন উপলক্ষে দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। শিশুদের ও সাধারন মানুষদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। 


        অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কর্মীরা জানান, আজ তারা তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ও পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের জন্মদিন এক সাথে পালন করছেন। তারা সকলেই খুব খুশি পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম(ববি দা)-র জন্মদিন পালন করতে পেরে। তারা আজ সারাদিন নিজেদের সহ কর্মী ও গ্রামের গরিব দুঃখী মানুষদের সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করবে বলে জানান। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/9S3n5-_cLfo