মালদা

ডাকাতির আগেই ২ জনের এক ডাকাত দলকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ

গোপন সুত্রে খবর পেয়ে ২ জনের এক ডাকাত দলকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। জানা যায়, রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মালদা-ফারাক্কা ৩৪ নং জাতীয় সড়কের পাগলা ব্রিজ এলাকায় হানা দিয়ে ২ জনের এক ডাকাত দলকে গ্রেপ্তার করে। পুলিশ সুত্রে জানা যায়, সামিরুল রেজা শেখ (১৯), এব্দুল শেখ (২০) বাদে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত ঘারিয়ালিচক
এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজ, একটি হাঁসুয়া ও একটি রড। মালদা-ফারাক্কা ৩৪ নং জাতীয় সড়কের
পাগলা ব্রিজ এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই তারা জমায়েত হয় বলে তদন্তে জানা গেছে। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Bs112Py6KPY