উত্তরদিনাজপুর

৫ কোটি টাকা ব্যায়ে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে তৈরি হচ্ছে হাই ড্রেন

শহরকে যানজট মুক্ত করতে রাজ্য সড়কের দুই ধারে হাই ড্রেনের কাজ শুরু হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা। শহরের উপর দিয়ে বুক চিরে যাওয়া রায়গঞ্জ -বালুরঘাট রাজ্য সড়ক ।  দিনের পর দিন জন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গাড়ি ঘোড়া বাড়ার জন্য যানজট সৃষ্টি হয় শহর জুড়ে। এরফলে নিত্য দিনে লেগে রয়েছে পথ দুর্ঘটনা। সেই কারনে পৌর শহরের উন্নয়নের জন্য কংগ্রেসের পৌর বোর্ড বদলে আমজনতা নিয়ে আসে শাসক দল তৃনমূল কংগ্রেসকে । পালাবদলের জন্য পৌর প্রধান হন কার্তিক পাল। রাজ্যের উন্নয়নের  সাথে সাথে কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য  এবং শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হয় পৌর প্রশাসন। সেই কারনে রাজ্য সড়কে ডিভাইডার সাথে সাথে রাজ্য সড়ক চওড়া করার উদ্যোগ গ্রহণ করা হয়।সেই মতে রাজ্য সড়কের চওড়া সাথে জল নিকাশি ব্যবস্থ্যার মান উন্নয়নের জন্য প্রথম পর্যায়ে টায়ার কম্পানীর সতী মাতার মন্দির থেকে সুকান্ত মোড় পর্যন্ত রাজ্য সড়কের দুই ধারে হাই ড্রেন করার কাজ শুরু হল। এই হাই ড্রেন নির্মানের জন্য রাজ্য সরকারের পৌর দপ্তরের পক্ষ থেকে সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্য করা হয়। সেই মতে শনিবার দুপুরে সতী মাতার মন্দির থেকে হাই ড্রেনের কাজ শুরু হল। এই কাজের আজ সুভসূচনা ক্রেম পৌর প্রধান কার্তিক পাল, এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলার অমিত দেবগুপ্ত, মিলন বিশ্বকর্মা, এবং পৌর  ইঞ্জিনিয়ার সুদীপ চন্দ সহ প্রমূখ। হাই ড্রেনের কাজ সম্পন্ন হবার পর ডিভাইডার সহ রাজ্য চওড়ার কাজ শুরু হবেএর ফলে আগামী দিনে কালিয়াগঞ্জ শহর যানজট মুক্ত হবে বলে দাবী কালিয়াগঞ্জ পৌরসভার ।

এদিন পৌর প্রধান কার্তিক পাল জানান , কালিয়াগঞ্জ শহর পিছিয়ে পড়া শহর । শহরের উন্নয়নের জন্য কংগ্রেসের পৌর বোর্ড পালটে তৃনমূল কংগ্রেস-এর পৌর বোর্ড গঠন করা হয় । রাজ্যের মূখ্য মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন শহরের উন্নয়ন করতে সহযোগিতা করবেন সেই কারনে  শহরকে যানজট মুক্ত করতে রায়গঞ্জ - বালুরঘাট রাজ্য সড়কের চওড়া ও হাইড্রেন করার জন্য প্রথম পর্যায়ে  সতী মাতার মন্দির থেকে সুকান্ত মোড় পর্যন্ত রাজ্য সড়কের দুই ধারে হাই ড্রেন করার কাজ শুরু হল শনিবার থেকে ।এই কাজের জন্য রাজ্য পৌর দপ্তর থেকে সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্য করেছে। এই হাই ড্রেন তৈরিতে শহরের বেশ কিছু ব্যবসায়ীর দোকান ভাঙ্গা পড়বে সেখানে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি সহযোগীতে করবে বলে আশ্বাস দিয়েছে।