গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ শুক্রবার বিকেলে কালিয়াচকের বেশ কিছু দোকানে অভিযান চালিয়ে প্রিন্টারের কালি, মোটর সাইকেলের পার্টস সহ তিনজনকে গ্রেপ্তার করে। জানা যায়, কালিয়াচকের বেশকিছু দোকানদার নামী কোম্পানির জিনিস নকল করে আসল দামেই বাজারে বিক্রি করত । বেশকিছু দিন ধরে অভিযোগ পাওয়ার পর কালিয়াচক থানার পুলিশ শুক্রবার বিকেলে কালিয়াচকের বেশকিছু দোকানে অভিযান চালিয়ে ৩০০ টি প্রিন্টারের কালি, ৫০০ টি বিভিন্ন ধরনের মোটরবাইকের পার্টস সহ তিনজনকে গ্রেপ্তার করে । এদের মধ্যে তৌসিক আহমেদ (৩২), সাদ্মত হোসেনের (২৫) বাড়ি কালিয়াচকের আলিপুরে এবং মহম্মদ সেলিমের (২০) বাড়ি কালিয়াচকের মজমপুরে । শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/yo5G-fD01RY
মালদা