নিজের প্রাপ্য টাকা চাইতে গিয়ে আক্রান্ত হল এক ই-রিক্সার ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ধর্মপুর এলাকায়। ঘটনায় আহত ওই ব্যবসায়ী বর্তমানে মালদা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।
কালিয়াচক থানার অন্তর্গত ধর্মপুরের বাসিন্দা আলিস সব্জির ছেলে আনুয়ার সব্জি। আনুয়ার সব্জি পেশায় ই-রিক্সার ব্যবসায়ী। তার দোকান থেকে রবিউল শেখ ও তার স্ত্রী রুকসানা বিবি একটি টোটো কেনে। যার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। রবিউল শেখ ও তার স্ত্রী ৬০ হাজার টাকা জমা দিয়ে বাকি ৬০ হাজার টাকা বাকি রেখে টোটোটি কেনে আনুয়ারের কাছ থেকে। এরপর টাকা আনুয়ার টাকা চাইলে রবিউল শেখ ও তার স্ত্রী আজ দিব কাল দিব করে বাকি টাকা দেয়নি রবিউল শেখ বলে অভিযোগ। আজ সকালে আনুয়ার সব্জি রবিউল শেখের বাড়িতে টাকা চাইতে গেলে আনুয়ারের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় রবিউল ও তার স্ত্রী। এরপর ধারালো অস্ত্র দিয়ে আনুয়ারকে আঘাত করে আনুয়ারের বাম হাত কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করে। এই ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ার করা হয়।
মালদা