রাত পেরলেই শুরু হবে রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। সেই মতো রবিবার প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য ব্যালট বক্স নিয়ে প্রস্তুত ভোট কর্মীরা। কিন্তু এদিন পুরাতন মালদা ব্লক অফিসের সামনে দেখা গেল অন্য চিত্র। সরকারের নির্দেশ অনুসারে সকাল ৬:৩০ নাগাদ বিডিও অফিসের সামনে হাজির হন ভোট কর্মীরা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেড়িয়ে গেলেও ভোট কেন্দ্রে যাওয়ার জন্য কোনো প্রকার যানবাহন না পাওয়ায় ক্ষোভের সঞ্চার হয় ভোট কর্মীদের মনে। জানা গেছে, পুরাতন মালদা ব্লকের ৫৬০ জন ভোট কর্মী কালিয়াচক ২নং ও কালিয়াচক ৩নং ব্লকের ১১২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করবেন। কিন্তু যাতায়াতের ব্যবস্থা না থাকায় সমস্যায় পরেছেন তারা।
এবিষয়ে ভোট কর্মী মহম্মদ সাইদুল আলি জানান, সকাল ৬:৩০ নাগাদ পুরাতন মালদা ব্লক অফিসের সামনে তারা হাজির হয়েছেন। কিন্তু প্রায় ১০:৩০ টা বাজতে চললেও কোনো আধিকারিক তাদের সাথে সাক্ষাৎ করেনি। এমনকি যাতায়াতের ব্যবস্থা নেই।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/SOMSur5_Qho