মালদা

স্কুলে সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পাওয়ায় মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা

স্কুলে সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পাওয়ায় মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্কুল পড়ুয়ারা। সোমবার সকালে পুরাতন মালদার মুচিয়া অঞ্চল চন্দ্র মোহন হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলের দরজায় তালা মেরে বিক্ষোভ দেখায়।

       তাদের অভিযোগ, প্রায় এক মাস আগে তারা স্কুলের সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পাওয়ায় বিক্ষোভ দেখায়। সে সময় বিডিও-র প্রতিনিধি তাদেরকে আশ্বাস দেয় ১২ মে তাদেরকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হবে। কিন্তু ১২ তারিখ পেরিয়ে গেলও এখন পর্যন্ত তাদের সাইকেল দেওয়া হয়নি। তারি ক্ষোভে তারা এদিন স্কুলের দরজায় তালা মেরে বিক্ষোভ দেখায়। ছাত্রছাত্রীরা জানায় যত ক্ষণ বিডিও সাহেব এসে তাদের সাথে কথা বলবেন না ততক্ষণ তারা পথ অবরোধ চালিয়ে যাবে। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ মালদা-নালাগোলা রাজ্য সড়কের যান চলাচল বন্ধ হয়ে পরে। ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ। তাদের হস্তখেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।   

       এই বিষয়ে প্রধান শিক্ষক জানান, ছাত্রছাত্রীদের এই দাবী ন্যায্য। স্কুলের পক্ষ থেকে কোন রকম ত্রুটি নেয় সমস্ত কাগজ পাঠানো হয়েছে বলে জানান তিনি।