মালদা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছায়কে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষনা হতেই প্রার্থী বাছায় করার প্রক্রিয়া শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো সোমবার বিকেলে কালিয়াচক-১ নং ব্লকের টাউন লাইব্রেরি হলে প্রার্থী বাছায় প্রক্রিয়া শুরু করে ব্লক তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ তথা ব্লক তৃণমূল সভাপতি আবু নাসের খান চৌধুরী, ব্লক সহ সভাপতি তন্দ্রা খান চৌধুরী সহ ১৪ টি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সভাপতিরা। এদিনের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছায় প্রক্রিয়া চলা কালীন বচসায় জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। অভিযোগ ব্লক সভাপতির সামনেই বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। যার কারণে প্রার্থী বাছায় প্রক্রিয়া থমকে পড়ে বলে খবর।

        যদিও এবিষয়ে ব্লক সভাপতি আবু নাসের খান চৌধুরী জানান, প্রার্থী বাছায় প্রক্রিয়া শুরু হয়ে গেলেও এদিন তারা মূলত নির্বাচনের কি কি নিয়ম কানুন রয়েছে তা বোঝাতেই তাদের এই দিনের আলোচনা সভা। যদিও প্রার্থী বাছায় প্রক্রিয়া শুরু হয়ে গেলেও দলের তরফে নমিনেশন পত্র জমা দেওয়া শুরু হবে ৪ তারিখ থেকে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/RfP9eKs65ag