মালদা

গৌড় কলেজের সাংবাদিকতা বিভাগ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ১৩ তম ইন্টারন্যাশনাল সোশাল কমিউনিকেশন অনুষ্ঠানের আয়োজন

পুরাতন মালদার গৌড় কলেজের সাংবাদিকতা বিভাগ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেল ইন্টারন্যাশনাল সোশাল কমিউনিকেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। এই অনুষ্ঠানে সমাজ সচেতন মূলক বিভিন্ন চলচিত্র প্রদর্শন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল, এস.ডি.ও পার্থ চক্রবর্তী, ডি.আই.সি.ও অভিজিৎ বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী শক্তিপদ পাত্র সহ অন্যান্যরা। উন্নয়ন মূলক চিন্তাভাবনা রেখে সমাজ সচেতনতা মূলক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে তিনটি চলচিত্র প্রদর্শন করা হয়, যা সমাজ সচেতনতা মূলক। এই চলচিত্র প্রদর্শনিতে সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালনা করা মহানন্দা নদী নিয়ে একটি ডকুমেন্ট্রি ছবি পরিবেশন করা হয় বলে জানা যায়।  

        এবিষয়ে গৌড় কলেজের অধ্যক্ষ অসিম কুমার সরকার জানিয়েছেন, তাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সমাজকে সচেতন করা।